ঢাকা একটি ধুলোয় মাখা শহর। এখানে বরফের যুগ এসে চলে যায়, বিশাল সরীসৃপ হেঁটে বেড়ায়; ক্রমশ ইতিহাসে মিলিয়ে যায়, চামড়া, হাড় বিলিয়ে দিয়ে ধূলিসাৎ। একে একে সভ্যতা উঠে বসে, গা ঝেড়ে আবার রক্তিম আকাশে ধুলোর মেঝেতে ঢলে পড়ে, আবার আসে নিঝুম রাত।
শীতের শেষে ঠাণ্ডা হয়ে রয় আমার একলা, নিথর হাত।