'পুত্র পিতাকে' বাবা ও ছেলের খোলাখুলি আখ্যান। পিতা ও পুত্রের একান্ত কথোপকথন । শ্বেতকেতু, উপনিষদ থেকে যার নাম রেখেছিলেন অধ্যাপক পিতা। যে বাবা সব সময় চেয়েছেন। ছেলের জনক হতে চাননি; কেবল বন্ধু হতে চেয়েছেন, এমন বন্ধু যেখানে লুকোছাপার জায়গা নেই। চাপিয়ে দেয়ার মতো বহনের ভার নেই, অশ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা নেই- সেই বাবার কাছে লেখা পুত্রের কথামালা। যেখানে দায়িত্ব মানে অবলিগেশন নয়, দায়িত্ব মানে সেন্স অফ রেসপনসিবিলিটি। বাল্যকাল থেকে অসম বয়সী দুই প্রজন্মের বন্ধন কিংবা আপাত বিচ্ছিন্নতার গল্প এটি। হারিয়ে গিয়ে আবার শেকড়ে ফেরার কাহিনি, কখনো সোচ্চারে, কখনো নিরুচ্চারিত।
| বইয়ের নাম | পিতা পুত্রকে |
| লেখক | চাণক্য সেন |
| প্রকাশনী | রাবেয়া বুকস্ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।