ছন্দে ছন্দে কথা বলা, কাগজ-কলমে কবিতা লেখা, উপস্থিত মুহূর্তে ছড়া কাটা, ব্যাস্তবতা ও পরকালের গতিবিধি, তাবলীগের মেহনতে স্রষ্টার পরিচয় লাভইত্যাদি আমাকে কখনো পলাশ ফুলের মতো রক্তিম হয়ে, কখনো নীরব ধ্যানের মতো স্থির হয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। মৌলিক চেতনার আদর্শে উজ্জীবিত হওয়ার লক্ষ্যে প্রতিটি হৃদয়ে সচেতনতার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য কাব্য প্রেরণায় শব্দের টানে অনুপ্রাণিত হই।
এরই ধারাবাহিকতায় সেইসব ছন্দমালা, ভাব একটা সময় লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেই যা আজকে একত্রিত করেছি একটি কাব্য হিসেবে প্রকাশ করতে। কাব্যগ্রন্থের নাম 'পলাশ ফুলের প্রথম সৌরভ'। এই কাব্যের উপজীব্য উৎস হল সময়, প্রকৃতি এবং মানুষের সঙ্গে আমার শব্দহীন উপলব্ধি। মানুষ শুধু দেহের জীবনেই সীমাবদ্ধ নয়-এই বিশ্বাস থেকেই এই কাব্যগ্রন্থের জন্ম।