সংলাপের মধ্য দিয়ে সাহিত্যরস বজায় রেখে ক্ষুরধার যুক্তিযুক্ত কোনো দার্শনিক তত্ত্ব প্রকাশ করার এক অসাধারণ দক্ষতার ধারক ছিলেন প্লেটো (৪২৭/২৮-৩৪৮ খ্রি. পূর্বাব্দ)। তাঁর সংলাপ-গ্রন্থগুলো কেবল উচ্চতর দার্শনিক মতাদর্শের ধারক নয়, শিল্পমানের দিক থেকেও কালোত্তীর্ণ কাজের কাতারে অন্তর্ভুক্ত। 'আয়ন' নামক প্লেটোর সংলাপ-গ্রন্থটি কবি ও কাব্য-উপস্থাপকদের নিয়ে রচিত। কবি-সাহিত্যিক, কাব্য-উপস্থাপক এবং এ ধরনের শিল্পীগণের শিল্পকর্ম কোনো দক্ষতা পাণ্ডিত্য বা প্রজ্ঞার ফসল নয়; বরং তাদের এসব কাজ দৈবদানের প্রকাশমাত্র, এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে প্লেটোর এই গ্রন্থে। 'প্লেটোর সংলাপ : আয়ন' নামক এই গ্রন্থে মূল সংলাপটির অনুবাদের সাথে এর একটি ধারাভাষ্য এবং প্লেটোর শিল্পভাবনার একটি সার্বিক পর্যালোচনা সংযুক্ত করা হয়েছে।
| বইয়ের নাম | প্লেটোর সংলাপ : আয়ন |
| লেখক | ড. মো. শওকত হোসেন |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।