প্রিয় কবি নিখিল চন্দ্র পাল রচিত ‘পঞ্চভূত’ কাব্যগ্রন্থটি কয়েকবার পড়লাম। ইচ্ছে ফুরোয় না, মনে হয় আবার পড়ি। বিচিত্র জীবনের পাতায় পাতায় সঞ্চিত পাওয়া না পাওয়া সুখে দুঃখে অর্জিত কথাগুলো কবি সমস্ত জীবন বয়ে এনেছেন আমাদের জন্য। তাঁর মূল্যবান কাব্য-ভাণ্ডার ‘পঞ্চভূত’ নামের সার্থকতা হলো- রকমারি বিষয়গুলো নিপুণভাবে চিত্রিত করেছেন। যা প্রতিটি পাঠকের হৃদয় থেকে ভৌতিক ভাবাপণ্যতার মতো নতুন কিছু ভাবের উদয় ঘটাতে সক্ষম। ভিন্ন ভিন্ন কবিতায় ভিন্ন ভিন্ন রূপে রস মাত্রা ছন্দময় বাক্যের মোহনীয়তায় কবি তার কবিতার স্বরূপ চিত্রাঙ্কন করেছেন।
ইতোপূর্বে কবি ভারত থেকে Raiganj Ramchandra Academy of cultural education and health improvement society, উত্তর দিনাজপুর কর্তৃক ‘বঙ্গের অলংকার’ ২০২৩ এবং ‘জুয়েল রাইটার’ ২০২৩ সম্মাননা অর্জন করেন। কবির প্রথম কাব্যগ্রন্থ ‘পঞ্চভূত’ থেকে আমি তার জীবনের অগ্রযাত্রার পূর্ণ সার্থকতা কামনা করছি।