ইমান আলির কঠিন অসুখের সময় আজরাইল (আ.) জান কবজ করবার জন্য ইমান আলিকে হাতে তুলে নিয়েও তার মায়ের চোখে নদী দেখে মায়ের সন্তান মায়ের কোলেই ফিরিয়ে দিলেন। নিশ্চয়ই, বিষয়টি আল্লাহ রাব্বুল আল-আমিনের নির্দেশেই সংঘটিত। এবং অবশ্যই, ইমান আলির মায়ের জন্য সে ছিল এক কঠিন পরীক্ষা। আল্লাহর মাল যখন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, তাতে আল্লাহর রাস্তায় দিতে ভাবনা কিসের? কোনো বিলম্ব ছাড়াই ইমানের মা ইমান আলিকে আল্লাহর ওয়াস্তে হাফিজিয়া মাদ্রাসায় পাঠাবেন বলে তখনই আল্লাহ রাব্বুল-আল- আমিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। যদিও বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চম ইন্দ্রিয়ের এক বা একাধিক ইন্দ্রিয় বিকল, এমন ছেলেদেরকেই মাদ্রাসায় পাঠানো হয়। আর ওরা জন্মলগ্ন থেকেই শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে অপূর্ণতাহেতু উর্বর মস্তিষ্কের অধিকারী থাকে না। জীবনের সোনালি সময় মাদ্রাসায় ব্যয় করে তারা যা অর্জন করে, তা প্রকৌশলী বা পযক্তির ধারেকাছেও থাকে না বিধায় তাদের এই শিক্ষার প্রতিফলন
| বইয়ের নাম | পোশাকের অন্তরালে |
| লেখক | আবদুল হাসিব |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789849046820 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।