শুক্রবারের কবিতা
জেনো কাশ্মীর; স্রেফ যাকেই চাই, সেই হয় দাসী!
রক্তের লহরি ভেঙে,
যে কৃতার্থ আকাশযান তোমাকে পঙ্গু করে-
সেও জানুক, কতটা তোমায় ভালোবাসি!
তরুণীর কবি আমি; পৃথিবীর রূপসীদের বাঁচানো আমার ইমানি দায়িত্ব।
ঈশ্বরের কাছ থেকে,
সোহবতের বিনিময়ে কেনা তাহাদের স্বত্ব!
আবারো যদি একটি বিশ্বযুদ্ধ হয়,
আমি কেবল নারীদের বাঁচাব!
তাদের গর্ভে আমার জন্ম, এ বলে নয়; এ যুদ্ধ শেষে,
তাদের গর্ভ হতে যেন আরেকটা পৃথিবীর জন্ম হয়!