"প্রাচীন মিশর" বইয়ের সংক্ষিপ্ত কথা:
মিশরের নাম শুনেছ? তিন হাজার বছরেরও বেশি আগে সেই দেশে থাকত শান্তিপ্রিয় আর শিক্ষিত মানুষজন। তারা ভালবাসত চমৎকার সব বাড়িঘর আর তাকলাগানাে যত মন্দির আর প্রাসাদ তৈরি করতে। তবে বছরের পর বছর ধরে বালি উড়ে এসে ঢেকে দিয়েছিল সবকিছু।
তাদের জীবনটা কেমন ছিল তা জানবে কীভাবে? আস্তে-আস্তে বালির চাদর সরিয়ে তাদের বাড়িঘর, আসবাবপত্র, গয়নাগাঁটি সবকিছু বার করে সেগুলাে থেকে এই কাজটাই করেন প্রত্নতত্ত্ববিদরা। আর এই সবকিছু নিয়ে গবেষণাকে বলে মিশরীয় পুরাতত্ত্ব।