প্রাচ্যবাদের ইতিকথা:
প্রাচ্যবাদ এমন এক বিষবৃক্ষের নাম, যা প্রোথিত হয় মনের গহীনে। অতঃপর ডালপালা মেলে জন্ম দেয় নানা ইজমের। হাদীস অস্বীকারের ফিতনা থেকে শুরু করে পাঠ্যবইয়ের ইতিহাস-বিকৃতি—সবই এই অপয়া বস্তুর কালো ছায়া। মুসলিমদেরকে দ্বিধান্বিত, খণ্ডিত ও বিভ্রান্ত করতে এই প্রাচ্যবাদের জুড়ি মেলা ভার। তাই সচেতন মুসলিম মননকে এই বিষের স্বরূপ চিনিয়ে দিতেই ‘প্রাচ্যবাদের ইতিকথা’র জন্ম।
আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ:
ঐতিহাসিকভাবেই প্রমাণিত যে, সাম্রাজ্যবাদী শক্তিগুলো নারীদেরকে তাদের সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মুসলিম-সমাজকে পাশ্চাত্যকরণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইউরোপীয়ানরা উপনিবেশ আমলে নারী সম্পর্কে পশ্চিমা ধারণা মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছিল। আর সেই লক্ষ্যে তারা মুসলিমদের ভেতর থেকেই একদল লোক তৈরি করতে সক্ষম হয়েছিল, যাদেরকে সংস্কারবাদী হিসেবে ডাকা হতো। বর্তমানে যাদেরকে আমরা মডারেট হিসেবে চিনি।
প্রাচ্যবাদ ও ইসলাম:
প্রাচ্যবাদ ও ইসলাম গুরুত্বপূর্ণ এক আলোচ্যবিষয়। যার একদিকে রয়েছে বিশ্বাস ও জীবনালোকের স্বচ্ছতা ও পূর্ণতা। অপরদিকে রয়েছে ত্রুটিসন্ধান, সংশয় সৃষ্টি ও বিভ্রান্ত প্রচারণা।
আসমানী হেদায়েতের পরিপূর্ণ রূপায়ন হিসেবে ইসলাম যে শাশ্বত সত্যের সামগ্রিকতা, তাকে অবিশ্বাসের চোখ দিয়ে দেখতে চেয়েছে প্রাচ্যবাদ।
কুরআন, হাদীস, ফিকহ, সীরাত, উসুল, তাসাউফ, ইসলামের ইতিহাস ইত্যাদি বিক্ষত হয়েছে প্রাচ্যতাত্ত্বিক আক্রমণ ও অপবাদে। এসব আক্রমণ ও অপবাদ বহুমুখী, বহুমাত্রিক। যুগ যুগ ধরে বিচিত্র সুরে, অগণিত কলমে প্রাচ্যতাত্ত্বিক অভিযোগনামার স্তূপ তৈরী হয়েছে। যার প্রভাব ও প্রতাপে ইসলাম সম্পর্কে ভয়াবহ বিভ্রান্তি তৈরী হয়েছে।
প্রাচ্যবিদদের দাঁতের দাগ:
প্রাচ্য ইসলামকে দেখে যে আয়নায়, বিচার করে যে পাল্লায়, পরিবেশন করে যে পাত্রে, সবই উৎপাদন করে দেয় প্রাচ্যবাদ। এ উৎপাদনের গোড়ায় কাজ করে এমন এক মন, যা ইসলাম ও ইসলামী জগতকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে বরাবর। হাজির করছে সেই ইসলাম যা আসলে ইসলাম নয়। প্রাচ্যবিদদের কাজগুলো আবৃত থাকে সতর্তকতার বর্মে। পাণ্ডিত্য ও প্রহেলিকার আড়ালে। এ বই চায় আড়ালগুলো সরে যাক, তাদের পরিচয়, প্রকৃতি, লক্ষ্য ও ইতিহাস প্রকাশ পাক। জবাবী গ্রন্থ নয় এটা, যদিও জবাব দেয়া হয়েছে প্রয়োজনে। ওদের বহুমাত্রিক অভিযোগরে পর্যালোচনা করবে এ ধারার পরবর্তি গ্রন্থ-‘এই সব অন্ধকার!’
| বইয়ের নাম | প্রাচ্যবাদ প্যাকেজ (৪টি বই) |
| লেখক | আবদুল্লাহ আল মাসউদ, হাসসান বিন সাবিত, মুসা আল হাফিজ |
| প্রকাশনী | সন্দীপন প্রকাশন |
| বিভাগ | Miscellaneous Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।