প্রাচ্যের রাষ্ট্রচিন্তা গ্রন্থটি মূলত একটি একাডেমিক গ্রন্থ। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিলেবাসের প্রতি লক্ষ্য রেখে বর্তমান গ্রন্থটি প্রণীত হয়েছে। গ্রন্থটিতে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণের পাশাপাশি প্রাচীনকালের ভারতীয় ও চৈনিক রাষ্ট্রচিন্তা, মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তা এবং আধুনিককালের ভারতের মানবতাবাদী রাজনৈতিক চিন্তাধারার প্রাগ্রসর চিন্তাবিদগণের রাষ্ট্রদর্শন বিধৃত হয়েছে। গ্রন্থটির ভাষা, বিশ্লেষণ, প্রকাশভঙ্গি অত্যন্ত সহজ-সরল ও প্রণালীবদ্ধ। গ্রন্থটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণের প্রয়োজন পূরণ করবে নিঃসন্দেহে।
| বইয়ের নাম | প্রাচ্যের রাষ্ট্রচিন্তা |
| লেখক | বায়েজীদ আলম |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9789848797846 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 188 |
| সংস্করণ | 1st Published 2017 |
| বিভাগ | Translated Political Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।