প্রখ্যাত রাজনীতিবিদ আতাউর রহমান খান বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তাঁর আত্মকথার এই পর্বে লিপিবদ্ধ করেছেন। আশির দশকে সামরিক শাসনে জর্জরিত বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামের কুশীলবদের প্রকাশ্য ও অন্তরালবর্তী তৎপরতা, নাটকীয়ভাবে তাঁর নিজের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং স্বল্পকালীন দায়িত্বকালে রাষ্ট্রক্ষমতার অভ্যন্তরের চালচিত্র—এসবই বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছেন ১৯৮৪ সালের ৩০ মার্চ থেকে ১৯৮৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী পূর্ববাংলার সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান।
| বইয়ের নাম | প্রধানমন্ত্রীত্বের নয় মাস |
| লেখক | মুহাম্মদ আতাউর রহমান খান |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।