“প্রাগৈতিহাসিক পৃথিবীতে টারজান” বইয়ের ফ্ল্যাপের লেখা: পাতালের রাজ্যে আটকা পড়েছেন বিজ্ঞানী ডেভিড ইনেস,কোরসারদের কারাগারে বন্দি। অদ্ভুত এক আকাশযানে করে তাকে উদ্ধার। করতে চলল টারজান। এসে ঢুকল এক আশ্চর্য অনন্ত সূর্যের দেশে। যেখানে আজও রাজত্ব করে রােমশ ম্যামথ,তাল বাঘ। টারজানকে ছোঁ মেরে তুলে নিয়ে উড়ে গেল ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক পাখি টেরােডাকটিল। বিপদ আরও বাড়াতেই যেন গােবরাবরের পিঠে চেপে উদয় হল নরম মাংসলােভী সর্প-মানবেরা।