জল আর ফল ছিল পৃথিবীতে আদম (আ.) ও বিবি হাওয়া’র প্রথম ও প্রধান খাবার তথা ঔষধ| শুধুমাত্র জল ফল খেয়েই তাঁরা ধরনীর বুকে বেঁচেছিলেন শত শত বছর আর ক্রমাগত জন্ম দিয়ে গেছেন জোড়ায় জোড়ায় সুস্থ সন্তানের| প্রাকৃতিক ফলের মধ্যেই মানবদেহের সুস্থতার জন্য দরকারি সকল উপাদানের সমš^য় রয়েছে, কিন্তু মানুষ যখন থেকে মুখের মজাকে প্রাধান্য দিয়ে বিশুদ্ধ জল আর প্রাকৃতিক ফলের পরিবর্তে অখাদ্য/কুখাদ্য খেতে শুরু করেছে, তখন থেকেই মানবদেহের ভেতরে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত- যেটা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে..!
মহাপ্রকৃতিতে বিচরণরত অগণিত প্রাণীকূল অপ্রাকৃতিক কোনোকিছুই খাবার হিসেবে গ্রহণ করে না; সেজন্য আমৃত্যু সুস্থ ও নিরাপদ জীবনযাপন করে| মানবজাতি যদি তাঁদের আদি পিতা-মাতার খাদ্যাভ্যাস অব্যাহত রাখতে পারতো, তাহলে কখনোই রোগাক্রান্তত্ম হতো না| এমনকি ˆদনন্দিন জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ত্রুটির কারণে অসুস্থ হওয়ার পরেও যদি ভুল সংশোধন করে আদিমতম মানব-মানবীর শুরুর খাদ্যাভ্যাস হুবহু অনুুসরণ করতে শুরু করে, দ্রুত সুস্থতা ফিরে পাবে (ইন-শা-আল্লাহ)