আমেরিকান লেখিকা ও পরিবেশবিদ রেচেল কারসন তাঁর প্রথম জীবনে একটি পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, শিরোনাম ছিল 'হেল্প ইওর চাইল্ড টু ওয়ান্ডার' যার অর্থ করলে দাঁড়ায় 'আপনি আপনার সন্তানকে বিস্মিত হতে সাহায্য করুন'। সে প্রবন্ধটি ১৯৫৬ সালের জুলাই মাসে 'উইমেন্স হোম কম্প্যানিয়ন' পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর ১৯৬৫ সালে সেই প্রবন্ধটি 'দ্য সেন্স অব ওয়ান্ডার' নামে ছোটো একটি বই হিসেবে প্রকাশিত হয়। সে প্রবন্ধে রেচেল কারসন যুক্তি দেন যে, একটি শিশুর সঙ্গে প্রকৃতিকে অনুভব করাটা তথ্য শেখানোর চেয়ে গুরুত্বপূর্ণ। সেটি তার সঙ্গে আবেগ ভাগ করে নেওয়ারই একটি মাধ্যম।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব রাজ্য মেইনে তাঁর ভাগ্নের সঙ্গে করা কিছু অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই মতবাদ প্রচার করেন যে, শিশুর সহজাত কৌতূহল পরবর্তী জীবনের একঘেয়েমি দূর করার এক অদম্য প্রতিষেধক। বইটিতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, একটি শিশুকে 'তথ্যের খাদ্য' খাওয়ানোর আগে তার আবেগগুলোকে 'উর্বর মাটির' মতো করে লালন করা উচিত। তিনি প্রাপ্তবয়স্কদের উৎসাহিত করেন শিশুদের সঙ্গে বাইরের জগৎ আবিষ্কার করতে, তাদের সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করার জন্য কাদায় খালি পায়ে হাঁটা থেকে শুরু করে অন্ধকারে পোকামাকড়ের জীবন্ত সংগীত শোনা পর্যন্ত অনুভূতির জাগরণ ঘটানো -যাতে শিশুদের মধ্যে সহজাত বিস্ময়বোধের সৃষ্টি হয়, শিশুদের সঙ্গে যেন প্রকৃতির সংযোগ তৈরি হয়।
| বইয়ের নাম | প্রকৃতির সাথে বন্ধুত্ব (রেচেল কারসনের 'সেন্স অব ওয়ান্ডার) |
| লেখক | মৃত্যুঞ্জয় রায় |
| প্রকাশনী | অনুপম প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পরিবেশ ও প্রকৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।