“প্রাকৃতিক উপায়ে সুস্থ্য থাকুন” বইয়ের ভূমিকার অংশ থেকে: এই বইয়ে প্রাকৃতিক নিরাময় দর্শন,খাদ্য ও ব্যায়ামের ওপর বিশদভাবে এবং আসন,মুদ্রা,প্রাণায়াম ও কয়েকটি যৌগিক ক্রিয়ার উপর সংক্ষেপে আলােচনা করা হয়েছে। এগুলাে নিয়মিত অনুশীলন করলে স্নায়ু,পেশি,ধমনী,গ্রন্থি,ফুসফুস,হৃৎপিণ্ড প্রভৃতি দেহ পরিচালক যন্ত্রগুলাে এমন কর্মক্ষম ও প্রাণবন্ত হয়ে ওঠে যে,কোনাে রােগজীবাণু শরীরকে আক্রান্ত করতে পারে না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের উপযােগী সহজ যৌগিক ক্রিয়া উদ্ভাবন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে,আহারে-বিহারে সংযত থেকে সুষম পথ্য গ্রহণ করে এবং নিয়মিত যৌগিক আসন,মুদ্রা ও প্রাণায়াম অনুশীলন করে আমরণ দেহকে নীরােগ রাখা যায়,আমরণ যৌবন অটুট রাখা যায়। এই বইয়ে প্রদত্ত নিয়মাদি মেনে চলে কেউ সুস্বাস্থ্য অর্জন করতে ও বজায় রাখতে পারলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব।