by জয়নাল হোসেন
মানুষের সীমিত জীবনে তার আকাক্সক্ষার পেয়ালা কখন যে ফুরিয়ে যায় তা সে নিজেই টের পায় না। বিগত জীবনের ঘটনাবলী নিয়ে একসময় মানুষ ভাবতে শুরু করে,ভাবতে ভালোও লাগে তার। ফেলে আসা জীবনের ঘটনাবলী জীবনসায়াহ্নে এসে তাই স্মৃতিকাতরতার সৃষ্টি করে। তা দুঃখ বা সুখের হোক কিংবা যতই তুচ্ছ হোক। বিগত জীবনের মন্দ লাগা,ভালো লাগা বিষয়গুলো তার কাছে হয়ে ওঠে কখনও কখনও প্রিয় আর গুরুত্ববহ। নিবিষ্ট গবেষক জয়নাল হোসেনের টুকে রাখা ডায়েরিতে স্মৃত-জীবনের এমনই কিছু কথা এবার মলাটবন্দিÑ প্রাঙ্গণে মোর : টোকা ডায়েরির পাতা থেকে শিরোনামে। পাঠক এতে স্মৃতি জাগানিয়া এমন কিছু খুঁজে পাবেন যা তার মনকে নাড়া দিবে,করে তুলবে নস্টালজিক।
| বইয়ের নাম | প্রাঙ্গণে মোর : টোকা ডায়েরির পাতা থেকে |
| লেখক | জয়নাল হোসেন |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| আইএসবিএন | 9789842003936 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 384 |
| সংস্করণ | 1st Published, 2014 |
| বিভাগ | Literary, Arts & Music Personalities |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।