'প্রাথমিক আক্বীদাহ শিক্ষা-২' মূলত মাধ্যমিক স্তরের মুসলিম শিক্ষার্থীদের জন্য সালাফে সালেহীনের (সৎকর্মশীল পূর্বসূরিদের) বুঝ অনুযায়ী কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ দলীলের ভিত্তিতে রচিত একটি দিকনির্দেশনামূলক পাঠ্যবই । এই বইটির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ঈমান ও আক্বীদা-বিশ্বাসকে সমস্ত প্রকার শিরক, কুফরি, বিদআত এবং জাহিলী যুগের কুসংস্কার থেকে মুক্ত রাখা । তাওহীদের বিশ্বাসকে নষ্ট বা ত্রুটিপূর্ণ করে এমন সব বিষয়গুলো চিহ্নিত করে শিক্ষার্থীদের একটি খাঁটি ও বিশুদ্ধ ইসলামী আক্বীদার ওপর গড়ে তোলাই এই বইটির মূল লক্ষ্য ।
মূল বিষয়বস্তু ও অধ্যায়সমূহ: বইটিতে ঈমান বিধ্বংসী মৌলিক বিষয়সমূহ এবং মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার নিয়ে অত্যন্ত চমৎকার ও বিন্যস্ত আলোচনা করা হয়েছে ।
১. ঈমান বিধ্বংসী প্রথম বিষয় — কুফরি এবং এর বিভিন্ন প্রকার নিয়ে দলীলসহ আলোচনা করা হয়েছে। এছাড়া বড় ও ছোট কুফরির পার্থক্য এবং কুফরি কাজের বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে।
২. মুনাফিকি, প্রকারভেদ এবং ব্যক্তি ও সমাজের ওপর এর মারাত্মক নেতিবাচক আলোচনা করা হয়েছে।
৩. শিরক: তাওহীদের বিপরীত ও ঈমান ধ্বংসের প্রধান কারণ 'শিরক' সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।
সমাজে প্রচলিত শিরকী ও কুফরি আমলের উদাহরণ: আমাদের সমাজে সাধারণ মানুষ না বুঝেই যে সমস্ত মারাত্মক শিরকী ও কুফরি আমলে লিপ্ত হয়, তার একটি স্পষ্ট তালিকা ও সমাধান দেওয়া হয়েছে । যেমন: অনৈসলামিক উপায়ে ঝাড়ফুঁক ও তাবিজ-কবচ ব্যবহার। গাছ, পাথর ইত্যাদির মাধ্যমে বরকত হাসিল করার চেষ্টা । গায়েবী বা অদৃশ্যের জ্ঞান দাবি করা, জাদু, জ্যোতিষবিদ্যা ও গণনাবিদ্যা এবং গ্রহ-নক্ষত্র দেখে ভবিষ্যদ্বাণী করা। কবর ও মাযারকে অতি সম্মান করা, সেখানে মানত করা এবং কবর যিয়ারতের সঠিক শারঈ পদ্ধতি।