স্বাধীনতার চল্লিশ বছর পরও আজ আক্ষেপ করে বলতে হয়, বিশ্বের মানচিত্রে একখণ্ড স্বাধীন ভূমির জায়গা ঠিকই পেয়েছি, কিন্তু সত্যিকারার্থে আমরা নিজেরা কি স্বাধীন হতে পেরেছি? বর্তমান সমাজে কৃষক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকেই একজন অন্যজনের কাছে জিম্মি। যেমন কৃষক জিম্মি গ্রামের মহাজনের কাছে। কেননা কৃষকেরা খুবই গরীব। চড়া সুদে টাকা ধার নিয়ে জমিতে ফসলাদী উৎপন্ন করে। কিন্তু ইচ্ছে করলেও সে ফসল বাহিরে কোথাও বিক্রি করতে পারে না। মহাজন যে মূল্য নির্ধারণ করে তা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। এখানে কোথায় কৃষকের স্বাধীনতা? রোগীরা জিম্মি ডাক্তারদের কাছে। আগে দেখতাম মহিলারা প্র্যাগন্যান্ট হলে বেশির ভাগই নরমাল ডেলিভারী হতো। অপারেশন এখন যুগের দাবি হলেও অধিকাংশ ডাক্তার চিকিৎসাকে সেবা নয় যেন ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। কিছুদিন আগের ঘটনা। এক গর্ভবতী মহিলাকে নেওয়া হয় কোন এক ক্লিনিকে। ডাক্তার চেক করে গার্জিয়ানদের জানায় অপারেশন করতে হবে।