‘প্রেম আমার আকাশ ছুঁয়েছে’ কাব্যগ্রন্থটিতে নিপুণ উপমায় মানব হৃদয়ের অতৃপ্ত মনোবাসনাকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। কবিতা জীবনের কথা বলে। কবিতা প্রেমের কথা বলে। কবিতা দ্রোহের কথা বলে। কবিতা হৃদয়ের আবেগ অক্ষরে প্রকাশ করে। কারো অনুচ্চারিত অব্যক্ত হৃদয়ানুভূতি কবি তার কবিতায় জানিয়ে দেয় অবলীলায়।। মানব হৃদয়ের চিরন্তন চাওয়া প্রেম, বিরহ, ভালোবাসা, অভিমান ও রোমান্টিকতার ছোঁয়া নিয়ে গ্রন্থটিতে ৩৪টি কবিতা স্থান করে নিয়েছে।
প্রেমই শাশ্বত সুন্দর, চিরন্তন প্রেমই স্বর্গ। প্রেমময় আবেগের মধ্যে বিভোর থেকেই মানবজীবন অতিবাহিত হয়। সে সত্য উপলব্ধি করেই ‘প্রেম আমার আকাশ ছুঁয়েছে’ পাণ্ডুলিপিটি গ্রন্থে রূপ পেয়েছে। কবিতাগুলো সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় রচিত বলে সহজেই পাঠকের হৃদয় ছুঁয়ে দেবে বলে বিশ্বাস। আশা করি পাঠক এখান থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নেবেন। তাতেই গ্রন্থটির সার্থকতা।