প্রেম অথবা প্রার্থনা
প্রেম প্রার্থনা হয়ে যায় যখন
তুমি হয়ে যাও অদৃশ্য হাত শত,
প্রার্থনায় নত হতে হতে একদিন
উবে যাব কপূরের মতো।
বুঝবে সেদিন কেউ একজন ছিল প্রার্থনায় রত দুটো হাতে,
প্রেমডোরে বেঁধেছিল তোমায় অবেলায় বৃষ্টিমুখর প্রাতে।
জন্মের মতো গিয়েছে সে ছেড়ে জমিয়ে অভিমান শতশত,
প্রেম প্রার্থনা হয়ে বুকের গহিনে...