দরজা খুলতেই নোরার সঙ্গে ঢুকে গেল একটা মিষ্টি গন্ধ! শ্যামলাবড়ো বড়ো চোখের পাতলা মেয়েটা সোফায় বসে হিল খুলতে খুলতে বলল,
- সরি! এভাবে আমার আসা উচিত হয়নি।
- ইট্স ওকে।কোনো অসুবিধা নেই।
- আচ্ছা। আমি একটু শাওয়ার নিতে চাই।
- শিওর।
ওয়্যারড্রোব খুলে ধোয়া টাওয়েল এবং পাজামা, পাঞ্জাবি বের করে দিল আবির। খালি পায়ে নোরা চলে গেল শাওয়ার নিতে। আর আবির টিভিতে বৈষম্যবিরোধী আন্দোলনেরনিউজে মন দিলো।
একরকম ভেজা চুলে নোরা যখন সোফায় এসে বসল তখন আটটা বাজে।একটা সিগারেট ধরিয়ে তাকিয়ে রইল টিভির দিকে। চুল থেকে তার তখনও ফোঁটায়ফোঁটায় পানি গড়িয়ে পড়ছিল কার্পেটে। শরীরও ঠিকভাবে মোছেনি। পাঞ্জাবিটাআঁটসাঁটভাবে তার শরীরে লেপ্টে আছে। চমৎকার লাগছিল নোরাকে।
- আচ্ছা আপনার কাছে ড্রিংকস আছে?
চমকে গেল আবির।আবির ড্রিংকস করে না।কিন্তু তার কাছে ড্র্রিংকস থাকে। থাকে মানে বন্ধুরারেখে যায়।তারপর তারা অফিস শেষে কিংবা উইকেণ্ডে এসে খায়।আর বাসায় ফেরার সময় মুখে লং চিবায় বউ এর ভয়ে।
আবার কখনও কখনও বন্ধুরাতাদের মেয়ে বন্ধু নিয়ে হাজির হয়।নাচ গান