যদি বলা হয় কবিতা কী? সেটার উত্তর এককথায় দেওয়া যায় না। তবুও বলি, আমার অস্তিত্বের গহন সব বোধই আমার কবিতার সমগ্র শরীর জুড়ে অবস্থান করে এসেছে সেই কৈশোর থেকে বত্রিশের দ্বারপ্রান্তে এসেও। ‘নিসর্গের এস্রাজে’ ছিল আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছিল ‘ঘাসফুল’ প্রকাশনী থেকেই ২০২২ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রেমের জাদুঘর’ প্রকাশিত হলো ২০২৩ সালে, এই বইয়ের প্রতি পৃষ্ঠায় আমার দিনরাত্রির আবহচিত্র আশা করি পাঠক পাবেন কবিতার মাধ্যমেই।