কেউ কেউ কবিতাকে লেখে, কেউ কেউ কবিতার জন্য লেখে, শেষোক্ত কবিজনের উপাদান-উপহারের বেশ বহর থাকে যেন সব সময় কবিতা আমি হাজির!
শব্দের চমৎকারিত্বে ভাবনা বিষয়ে যতটা মাটি সংলগ্ন যতটুকু কবিতার আবেগ নিয়ে খেলা যায়, শব্দের নানান রঙিন পর্দায় মায়াবী ভ্রমণ যেন নিশান রাহমানের কবিতা...
কবিতা নিয়ে সহজাত মোলায়েম স্বরে প্রেমের পুরোটাজুড়েই উদার আকাশের ফুর্তি যেন শব্দের সাথে শব্দের যত আন্তঃসম্পর্ক পাঠককে নিবিড়ে নিতে নয়া ফুর্তিবাজ;
হড়কে না যাক প্রেমের গিঁট এই পিচ্ছিল পথে চিত্রকল্পের বাহানায়, উপমার অতল দেশে সেইজন্যই বুঝি অকুলপাথারে ডুব দিয়েও কবি লিখছেÑ ‘প্রেমভেজা’; যেন তথাকথিত ভেজা ভেজা প্রেম নয়...
মাহমুদ নোমান
কবি, কথাসাহিত্যিক