প্রেমযমুনার নতুন ঘাট
অভিমানী খুনসুটিতে মনখাঁচাটি জুড়ে
রাত-দুপুরে একটি সুরই শূন্য মনে বাজে
কোন কাজে মন বসে না, ঘুরে ফিরে দূরে
একটি ফুলই ফুলদানিতে আপনপ্রাণে সাজে।
রাত-দুপুরে একটি সুরই শূন্য মনে বাজে
পরানমাঝি নৌকা ভিড়াও প্রেমযমুনার ঘাটে
একটি ফুলই ফুলদানিতে আপন প্রাণে সাজে;
একটি স্বপ্নই চরে বেড়ায় প্রেমপিপাসু মাঠে।