বহুকালধরে পৃথিবীতে পরিবেশের ভারসাম্য সুরক্ষিত ছিল। কিন্তু মানুষ যখন থেকে তার নানাধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তন শুরু করল,তখন থেকেই পরিবেশের ভারসাম্য ক্রমান্বয়ে নষ্ট হতে লাগল। মানুষ সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ধ্বংস করে চলেছে পারিপার্শ্বিক পরিবেশ বিনষ্ট করছে পরিবেশের ভারসাম্য। আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে মানুষের জীবনের মান বহুগুণে বেড়ে গেছে ঠিকই,কিন্তু সাথে সাথে পরিবেশের উপর পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সৃষ্টি হয়েছে তার বিরূপ প্রতিক্রিয়া। সাম্প্রতিক বিশ্বের সচেতন মানুষ বায়ু,পানি ও মাটি দূষণ,গ্রিনহাউজ প্রতিক্রিয়া,ওজোনস্তরের ক্ষয়,এসিড বৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে ভীষণ আতঙ্কিত।