মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পূর্ণাঙ্গ সহায়িকা। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ সংশ্লিষ্ট পদের প্রার্থীদের উপযোগী করে বইটি সাজানো হয়েছে। এতে রয়েছে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান, অধিদপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির বিষয়ভিত্তিক আলোচনা, সাম্প্রতিক তথ্যাবলি এবং ১০ সেট মডেল টেস্ট ও উত্তর। এক বইতেই গোছানো ও কার্যকর প্রস্তুতির নির্ভরযোগ্য সঙ্গী।