একঝাঁক ক্যাডার অফিসার, ক্যারিয়ার এক্সপার্ট ও প্রাথমিক সহকারী শিক্ষকদের পরামর্শ ও দিকনির্দেশনায় লিখিত ও সম্পাদিত 'প্রিসেপটর্স প্রাইমারি ডাইজেস্ট' এ পাবেন-
বিষয়/অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ; ফলে কোন অধ্যায় থেকে প্রশ্ন কম আসে, কোন অধ্যায় থেকে বেশি আসে এ ধারণা একজন পরীক্ষার্থী বইয়ের শুরুতেই পেয়ে যাবেন পরীক্ষার্থীর কৌশল নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে।
বিগত প্রাথমিক সহকারী শিক্ষক /প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহের বিষয়ভিত্তিক ব্যাখ্যাসহ সমাধান; ফলে আপনাকে আর আলাদা করে প্রাইমারি প্রশ্নব্যাংক কিনতে হবে না।
বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান প্রতিটি বিষয় গবেষণাপূর্বক বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা এবং আলোচনা শেষে টপিক বেইজড গুরুত্বপূর্ণ বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর সংযোজন।
অনুশীলনের সুবিধার্থে পূর্ণাঙ্গ মডেল টেস্ট (নতুন সিলেবাসের আলোকে) সংযোজন যা থেকে আপনি খুব সহজেই নিজের প্রস্তুতি সম্পর্কে নিজেকে যাচাই করতে পারবেন। অধিকন্তু, মডেল টেস্ট অংশের ইংরেজি ও গণিতের ব্যাখ্যাসহ সমাধান আপনার যেকোনো কনফিউশান দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সাধারণ চাকুরি পরীক্ষার্থী এবং চাকুরিজীবী/গৃহিণীদের জন্য পৃথক Study Routine সংযোজন।
বাস্তব অভিজ্ঞতার আলোকে ২০ সেট নমুনা ভাইভা প্রশ্ন ও উত্তর সংকলন।
বইয়ের যেকোনো আপডেট ও কারেকশন পেতে স্ক্যান করুন বইয়ে সংযুক্ত কিউআর কোড!