১। এই পুস্তকে উদ্ধৃত হাদিসসমূহের মূল আরবী ও ইংরেজি গৃহীত হয়েছে স্যার আব্দুল্লাহ্ আল মামুন আল সোহরাওয়ার্দী অনূদিত ও সম্পাদিত 'The Sayings of Muhammad (Sm)': 'মুহম্মদ (সঃ)-এর বাণী' পুস্তক থেকে। প্রকাশনায়, লেখা প্রকাশনী, কলিকাতা। ২। রায়হান সিরিজ- কাব্যকথায় ৪০ হাদিস-এর প্রতিটি সংকলনকে আমরা বিষয় অনুসারে নতুন করে সাজিয়ে নিয়েছি। মূল আরবী হাদিসের সাথে হাদিস গ্রন্থের নাম ও পৃষ্ঠা উল্লেখিত রয়েছে। ইংরেজি অনুবাদ শেষে যে নম্বর, তা The Sayings of Muhammad (Sm) পুস্তকে সংকলিত হাদিসসমূহের নম্বর। ৩। মুখস্থের সুবিধার জন্য পদ্যানুবাদে প্রাচীন বাংলা কাব্যরীতি অনুসৃত হয়েছে।