নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ
নবীজীবনী—আমার পাঠ ও চর্চার সবচে’ প্রিয় বিষয়। আসীর আদরবীও আমার প্রিয় লেখকদের অন্যতম। তাঁর লেখার তথ্য যেমন আমাকে ঋদ্ধ করে, বর্ণনার ভাষা ও শিল্প অনুভূতি জুড়ে ছড়িয়ে দেয় প্রাণের উত্তাপ। তাঁর প্রবন্ধ-সংকলন আফকারে আলম তো আধুনিক উর্দু গদ্যের শ্রেষ্ঠ নমুনা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখবার একটা নীরব তৃষ্ণা সবসময় অনুভব করি। বিশেষ করে নবীজির সরল ও শুদ্ধ জীবনীগ্রন্থের প্রয়োজন ও অভাব অনুভব করি ভেতর থেকে। যারা সাধারণ শিক্ষিত তাদের উপযোগী গ্রন্থের অভাবের কথা—বিশেষ করে সচেতন আলেমগণ ভালো করেই উপলব্ধি করেন। মাওলানা আসীর আদরবীর এই গ্রন্থ ওই অভাবের জায়গাটা কিছুটা হলেও পূরণ করবে—আশা রাখি।
উর্দু ভাষার সাহিত্য-মহলে তিনি আলোচিত বিখ্যাত ও স্বীকৃত। তাঁর তাহরীকে আযাদী আওর মুসলমান, এহইয়ায়ে ইসলাম কী আযীয তাহরীক, মাওলানা কাসেম নানুতবী, বিশ বড়ে মুসলমান, তারীখে জমিয়তে উলামায়ে হিন্দ, তাফসীরোঁ মে ইসরাঈলী রেওয়ায়াত, ফনে আসমাউর রিজাল, মাআছিরে শাইখুল ইসলাম রহ. প্রভৃতি গ্রন্থ আলেমসমাজে ব্যাপক সমাদর লাভ করেছে। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা পঞ্চাশটির বেশি। মাওলানা ওয়াহীদুজ্জামান কিরানবীর দারুল মুয়াল্লিকীন দেওবন্দ এবং শাইখুল হিন্দ একাডেমি তাঁর অনেক বই প্রকাশ করেছে। লেখকের প্রতি অকুণ্ঠ আস্থার জন্যে এতটুকুই যথেষ্ট। যখন তাঁর লেখা গারে হেরা সে গুম্বজে খাদরা তক গ্রন্থখানি হাতে পাই যুগপৎ আনন্দিত ও শিহরিত হই। বইটি অনুবাদ করতে পেরে আমি তৃপ্ত।
আমার ইচ্ছা ছিল, প্রকাশনায় যত্নবান কোনো প্রতিষ্ঠান বইটি ছাপার ভার নিলে ভালো লাগবে। আমি আনন্দিত ও কৃতজ্ঞ রাহনুমা বইটি প্রকাশ করছে বলে। এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ দয়াময় কবুল করুন। আমাদের সকলকে ঠাঁই দান করুন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার ছায়ায় হাশরের ময়দানে। আমীন—ইয়া রাব্বাল আলামীন।
—মুহাম্মদ যাইনুল আবিদীন
আর রাহিকুল মাখতুম
আর-রাহিকুল মাখতুম—আমাদের সময়ের ইতিহাসের সবচে বহুল প্রচলিত ও সর্বাধিক পঠিত সিরাত গ্রন্থ। আল কুরআন, সহিহ হাদিস ও বিশুদ্ধ ইতিহাসের আঙ্গিকে নবিজীবনীর এমন সুন্দর ও বিস্তারিত বর্ণনায় লিপিবদ্ধ করা হয়েছে এই সিরাতের গ্রন্থটি—পড়তে গিয়ে লাখো লাখো পাঠক অসম্ভব মুগ্ধ হয়েছেন এবং প্রতিনিয়তই হচ্ছেন।
আমরা প্রত্যেকেই নবিজীবনী পড়তে চাই, আবার শত শত সিরাতের বইও আমাদের চারপাশে; তাহলে কোনটা পড়ব! বিজ্ঞ আলেম ও পাঠকমাত্রই সন্ধান দেন—আর রাহিকুল মাখতুম। একবিংশ শতাব্দিতে আমাদের উপমহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি মকবুলিয়্যত পাওয়া সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম!
এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অসংখ্য সিরাত লিখিত হয়েছে। তবে সিরাতের ঘটনার সুন্দর ও গোছানো বর্ণনা, চমৎকার উপস্থাপনা ও ভাষাভঙ্গী, এবং নবিজীবনের বাঁকে বাঁকে পাঠককে বাস্তবিক পরিভ্রমণ নিয়ে লেখা গ্রন্থগুলোর মধ্যে ‘আর রাহিকুল মাখতুম’ অনন্য। এই গ্রন্থ ১৩৯৬ হিজরিতে মক্কার রাবেয়াতে আলমের আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম হওয়ার অনন্য গৌরব অর্জন করে। এরপরই পৃথিবীর অনেক মুসলিম দেশে এই গ্রন্থের সুবাস ছড়িয়ে পড়ে এবং বহু ভাষায় অনূদিত হয়।
এই গ্রন্থে যেসব গুরুত্বপূর্ণ ইতিহাস প্রামাণ্য দলিলসহ আলোচনা করা হয়েছে :
তৎকালিন সময়ে আরবের ভৌগোলিক, সামাজিক ও ধর্মীয় ইতিহাস (যা সিরাত ও ইসলামের ইতিহাসকে বুঝতে অশেষ সহায়ক)
আইয়ামে জাহিলিয়াতের এ টু জেড
রাসুলুল্লাহ সা.-এর জন্ম, জন্মপূর্ব ইতিহাস, বংশ পরিচিতি, শৈশব-কৈশোরে বেড়ে উঠা, তারুণ্য, বিবাহ-দাম্পত্যজীবন, নবুওত লাভ
সাহাবা, কাফের ও ইয়াহুদিদের সঙ্গে সামাজিক জীবন
নবুওত পরবর্তী গোপনে ও প্রকাশ্যে ইসলাম প্রচার
ইসলাম প্রচারের সময় মক্কার সবধরণের অবস্থা
রাসুলুল্লাহ সা.-এর জীবনের সবগুলো জিহাদ ও সন্ধি
ইসরা ও মেরাজ
নবিজির মদিনায় হিজরত
মাদানি জীবন
রাস্ট্র প্রতিষ্ঠা
রাসুলুল্লাহ সা.-এর ওফাত
বাংলা ভাষাভাষী সবধরণের পাঠকের কথা বিবেচনা করে সহজ বাংলা গদ্য আর ঝরঝরে অনুবাদে ‘আর রাহিকুল মাখতুম’ প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। প্রাজ্ঞ অনুবাদক ও ভাষা সম্পাদকের টেবিলে দিনের পর দিন পরিচর্যা হয়ে অনেক যত্ন নিয়ে ছাপার অক্ষরে মুদ্রিত হয়েছে এই গ্রন্থ। চোখ বন্ধ করে বলা যায়, বাজারের অসংখ্য আর রাহিকুল মাখতুমের মধ্যে প্রথমসারির অনূদিত গ্রন্থ রাহনুমা প্রকাশিত বক্ষ্যমাণ এই অনুবাদ। সিরাত ও নবিপ্রেমী সকল পাঠকের জীবনে শোভাবর্ধন করুক সিরাতের কালজয়ী এই গ্রন্থ।