আমাদের সকলের মা আছেন। আমরা অনেকে মা। ক্রিস্টি ব্রাউনের একজন মা ছিলেন। অনন্য সাধারণ, অতুলনীয়। আমাদের মা এবং আমরা যারা মা-সময়ে ও প্রয়োজনে ক্রিস্টি ব্রাউনের মায়ের মতো মা হতে পারি কিংবা পারি না সে এ নিবন্ধের বিষয় নয়। এ নিবন্ধে আছে এক অসাধারণ মায়ের বন্দনা গান।
আমার শুদ্ধতম শ্রদ্ধা আয়ারল্যা এক মহিয়সী রমনীর উদ্দেশ্যে যে রমনী তার চরিত্রের দৃঢ়তা, মমত্ববোধ, কর্তব্যবোধ, সন্তানের প্রতি প্রগাঢ় প্রশ্নহীন বিশ্বাস, ধৈর্য, সহিষ্ণুতা, ত্যাগ, পরিশ্রম, অধ্যাবসায়, কষ্ট স্বীকার সব কিছুর পরাকাষ্ঠায় সকলের জন্যই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে আছেন।