পৃথিবীর স্তন বেঁয়ে দুঃখ ঝরে | কাজী অ্যাডাম'র এ বই শুধু কবিতার সংকলন নয়— এ যেন একটি দার্শনিক বিচারকক্ষ, যেখানে প্রেম, রাষ্ট্র, প্রযুক্তি, শরীর ও আত্মা একই কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়। নয়টি অধ্যায়ে বিন্যস্ত এই কাব্যগ্রন্থে কাজী অ্যাডাম পাঠককে নিয়ে যান অনুশোচনার ট্রায়াল রুম থেকে অস্তিত্বের ফর্মালিটি পর্যন্ত, আয়না ও আগুনের খসড়া থেকে ডেটা-ভিত্তিক ভালোবাসার গভীরে। এখানে প্রেম রক্তাক্ত ও ছিন্ন, ভাষা বিদ্রোহী, শহর ধোঁয়ায় আচ্ছন্ন। প্রতিটি কবিতা যেন একটি কেস ফাইল — অপরাধ, অনুশোচনা আর মানবিক অনিশ্চয়তার দলিল। এ বই পড়তে বসলে আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। কখনো হবেন সাক্ষী, কখনো অভিযুক্ত — আর কখনো নিজেই হয়ে উঠবেন কবি।