‘প্রতিবিম্ব কবিতা’ বইটিতে পঞ্চাশ জোড়া কবিতা স্থান পেয়েছে। মানে, পঞ্চাশটি ‘হারমেটিক-সদৃশ’ কবিতার বিপরীতে একই বিষয়বস্তুনির্ভর পঞ্চাশটি উত্তরাধুনিক/রোমান্টিক আধুনিক কবিতা। পঞ্চাশ জোড়া কবিতার চাপ সামলাতে গিয়ে পূর্বপ্রকাশিত কাব্যগ্রন্থ থেকে হাতে গোনা কয়েকটি কবিতা নেওয়া হয়েছে। এক্ষেত্রে যে ঘরানার পুরাতন কবিতা নেওয়া হয়েছে তার ভিন্ন ঘরানার নতুন ছায়াকবিতা লিখতে হয়েছে। নিরীক্ষাধর্মী কৌতূহলোদ্দীপক কাজ হিসেবে ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতার কথাগুলো পাঠকের কাছ থেকে জানার আগ্রহ ব্যক্ত করছি।