জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ি চার বছর মেয়াদি বি.এসসি অনার্স কোর্সের রসায়ন দ্বিতীয় বর্ষের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনার্স-এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিনিধি মৌলসমূহের রসায়ন (Chemistry Of Representative The Elements) পুস্তকটি লিখতে পারায় এবং তা প্রকাশিত হওয়ায় আমি পরম করুণাময়ের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
দ্বিতীয় বর্ষ অনার্স-এর জন্য প্রণীত এ পুস্তকটি পর্যায় সারণির বিভিন্ন শ্রেণীর মৌলসমূহের সাধারণ রসায়নের সহজবোধ্যতায় এবং এসব মৌল সম্মন্ধে প্রয়োজনীয় মৌলিক ধারণা অর্জনে ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।