সেনাবাহিনী থেকে পলাতকদের ধাওয়া করছে ট্রুপার সেথ ব্রাইটল। ধাওয়াকারী এবং পলাতকদের পিছু নিয়েছে মোহাভে ইন্ডিয়ানদের এক খুনে দল। আর তাদের সবার পিছু নিয়েছে মরুভূমির বালিঝড়। ঝড় থেকে বাঁচতে মরুপাহাড়ের এক গুহায় সঙ্গীদের নিয়ে আশ্রয় নিলো পলাতক দলের নেতা মাইকেল হ্যানরাহান। গুহার ভেতর আবিষ্কার করে বসল অঢেল সোনা। ওদিকে ধাওয়াকারী দলের নেতা সেথ ব্রাইটল ভুগছে পানির সঙ্কটে। পিপাসায় প্রাণ ওষ্ঠাগত। তাদের উপরস্থ ফার্স্ট লেফটেন্যান্ট ফিলিপ আম্বারহাইন ব্রাইটল আর হ্যানরাহান দুজনের কাউকেই পছন্দ করে না। সেই তাদের দুজনকেই লেলিয়ে দিয়েছে পরস্পরের বিরুদ্ধে। উদ্দেশ্য, নিজের বউ মার্লিকে ব্রাইটলয়ের কাছ থেকে দূরে রাখা। কারণ ব্রাইটল একসময় ভালোবাসতো ওকে। গল্প জমে উঠল সোনা, নারী আর এক অলৌকিকতার বুননে