হাসান জাহিদের গল্প বিষয়বৈচিত্রে ভরপুর। গল্পের কাঠামোতে তিনি সূক্ষ্ম পরিবর্তনের মুন্সিয়ানা দেখিয়েছেন। অলৌকিক উপকরণ হাসান জাহিদের গল্পগুলোকে ভিন্ন দ্যোতনা দেয়। তিনি গল্পে সহজ ও প্রাঞ্জল ভাষা প্রয়োগের পক্ষপাতি। রসপূর্ণ, প্রখর বুদ্ধিদীপ্ত ও নিরীক্ষাধর্মী গল্পগুলো নিঃসন্দেহে পাঠককে নিয়ে যাবে অন্য জগতে। বর্তমান গ্রন্থের কয়েকটি গল্প কুহকী উপকরণসমৃদ্ধ।