বিশিষ্ট সাংবাদিক কাবেরী মৈত্রেয়র 'পুনরুদ্ধারের অর্থনীতি: আগামীর করণীয়' বইটি প্রকাশের আগে আমার পড়ার সৌভাগ্য হয়েছে। এ বইয়ের মূল উপজীব্য অর্থনীতির জটিল বিষয়-আশয়।
করোনা-পরবর্তী দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক মন্দায় দেশের বিপর্যস্ত অর্থনীতি কীভাবে বৈরী পরিবেশের সঙ্গে খাপ খেয়ে চলেছে, তার একটা বয়ান এ বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে। লেখক অর্থনীতির মতো কাঠখোট্টা আর জটিল বিষয়কে খুব সহজভাবে তুলে এনেছেন।
তিনি তার বইতে সাবলীল ভঙ্গিতে, সহজবোধ্য ভাষায় দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞ, সরকারের নীতিনির্ধারকসহ নানা মাধ্যমের অগ্রগণ্য মানুষদের সাক্ষাৎকার নিয়েছেন। তার সাক্ষাৎকার নেয়ার ধরনও আর দশজনের চেয়ে আলাদা।