অভিভাবকের দৃষ্টি আকর্ষণ:
আমাদের শিশুরা প্রকৃতির কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে অনেকটা দূরে। তথ্য প্রযুক্তির যুগে অনেক জ্ঞান সেখান থেকে অর্জন করলেও তারা বিরত থাকছে নির্মল আনন্দ থেকে। যেগুলো শিশু পেতে পারে প্রকৃতির কাছ থেকে, পেতে পারে শিল্প-সাহিত্য ও ইতিহাস থেকে। জানা দরকার নিজের দেশ ও ঐতিহ্য সম্পর্কেও। এই ভাবনা থেকেই চিত্রা প্রকাশনীর এবারের আয়োজন ‘শিশুদের ইতিহাস ভাবনা’ শীর্ষক সিরিজের বইগুলো। আর এই সিরিজের প্রথম উপস্থাপনা ‘পুরান ঢাকার যত কথা’। বইটি পাঠে শিশুরা যেমন পাবে আনন্দ তেমনি তাদের আগ্রহ জন্মাবে ইতিহাস সম্পর্কে।