পূর্ব দিগন্তে মুক্তিযুদ্ধের উপন্যাস। মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা, আবেগ চেতনা এবং গৌরবময় ইতিহাসের বিস্ময়কর সব উপাদান ব্যবহার করে নির্মিত হয়েছে এই উপন্যাসের শরীরী অবয়ব। মুক্তিযুদ্ধের সংস্রব রয়েছে এমন বাংলা উপন্যাসে কল্পনার প্রাধান্য লক্ষ করা যায়, সেক্ষেত্রে এই উপন্যাস ব্যতিক্রম। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঠকের কাছে এই উপন্যাস এক ভিন্ন সংবাদ পৌঁছে দেবে-যা বাস্তব ঘটনা ও ইতিহাসনির্ভর হয়েও শিল্পের বিচারে মানোত্তীর্ণ এবং অত্যন্ত সফল।
| বইয়ের নাম | পূর্ব দিগন্তে |
| লেখক | আবুল কাসেম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 318 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।