অনিম খুব বিচলিত ভাবে তার নিজের ছোট্ট রুমে এক দিক ওদিকে চঞ্চল আসা যাওয়া করছে। আসতে যেতে বারবার বিছানার উপর পড়ে থাকা সেলফোনের দিকে তাকাচ্ছে। অস্থির চঞ্চল হয়ে আছে অনিমের মন। মনে হচ্ছে কারো কাছ থেকে ফোন কলের আসা করছে ও। কিন্তু কাঙ্ক্ষিত ফোনটি আসছে। তাই অস্থির চঞ্চল রুমের ভিতর এদিক ওদিক আসা যাওয়া করছে।
আজ ওর জীবনের একটা বিশেষ দিন। সম্ভবত জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। জীবনের সবচাইতে বড় সিদ্ধান্তটি আজ ও নিতে যাচ্ছে। কিন্তু ওরা আসছে না কেন? এমন সময় হঠাৎ করেই ওর রুমের দরোজায় শব্দ হতেই চমকে উঠল ও। চোখে মুখে বিরক্তির ভাব ফুটে উঠল ওর। মা'র গলার আওয়াজ ভেসে এল অনিমের কানে।