আমাদের সমাজে অধিকাংশেরই ধারণা, পর্দা-বিধান শুধু নারীর জন্যেই। এ পুরুষের জন্য পর্দার কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। পর্দা-বিধান পুরুষের জন্যেও অপরিহার্য প্রযোজ্য। যা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তবে পুরুষ ও নারীর পর্দাপদ্ধতিতে বিস্তর পার্থক্য রয়েছে নিশ্চয়ই। যে শ্রেণির জন্য যে পর্দা উপযোগী তাকে দেওয়া হয়েছে তেমন পর্দার নির্দেশনা। যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তিই কুরআন-সুন্নাহর পর্দা সম্পর্কিত আয়াত ও হাদিসসমূহ গভীরভাবে অধ্যয়ন করলে এই বাস্তবতা অস্বীকার করতে পারবেন না। সে মতে, পুরুষের পর্দা নিয়ে রচিত হয়েছে বইটি। এটি পাঠ করলে বিদ্যমান সামাজিক ট্যাবু দূর হবে বলেই আমাদের বিশ্বাস।
| বইয়ের নাম | পুরুষের পর্দা |
| লেখক | মুফতি শরিফুল ইসলাম নাঈম |
| প্রকাশনী | ইলহাম ILHAM |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | পর্দা ও বিধি-বিধান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।