বাইরে নবমী চাঁদের আলো। সেই আলোয় একজোড়া চোখ জ্বলজ্বল করছে। হিংস্র বুনো চাহনি। বেশি দূরে নয়-হাত পাঁচেক দূরে। উঁচু ঝোপের আড়ালে। কোনো সন্দেহ নেই ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জানোয়ারটা। কিন্তু সেই সুযোগ দেওয়া যাবে না। কিছুতেই না। আমি বন্দুকের ইউ পয়েন্টের উপর চোখ রাখলাম। আঙুল রাখলাম ট্রিগারে।