সন্তানের জন্য দামি পোশাক, ভালো স্কুল আর স্বাচ্ছন্দ্যময় জীবনের ব্যবস্থা করলেই কি আমাদের দায়িত্ব শেষ? অনেক সময় এগুলোকেই আমরা সফল প্যারেন্টিংয়ের মাপকাঠি মনে করি। অথচ সন্তানের প্রয়োজন পূরণ করা আর তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মাঝে যে বিশাল পার্থক্য, সেটা কি আমরা উপলব্ধি করি?
আজকের বস্তুবাদী ও ফিতনায় ভরা পরিবেশে সন্তানকে আদর্শ ও নেককার মানুষ হিসেবে গড়ে তোলা পিতা-মাতার জন্য এক বড় চ্যালেঞ্জ। শিশুর চারপাশের পরিবেশ, বন্ধুবান্ধব, পারিবারিক আচরণ এই সবকিছুই তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। তাই শুধু সন্তানের প্রয়োজন পূরণ করাই যথেষ্ট নয়; তার চরিত্র, ঈমান ও দ্বীনী তরবিয়তের দিকেও সচেতন নজর দেওয়া জরুরী।
প্রখ্যাত মিশরীয় লেখক ও প্যারেন্টিং কোচ ড. কারীম আশ-শাবলী রচিত 'প্যারেন্টিং গাইড' বইটিতে সন্তান প্রতিপালনের এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েই আলোচনা করেছেন।
বইটিতে সন্তানের প্রতিপালন ও তরবিয়তের পার্থক্য, প্রযুক্তি ও আধুনিক সমাজের ক্ষতিকর প্রভাব থেকে সন্তানকে সুরক্ষিত রাখার উপায় এবং সন্তান প্রতিপালনের ৪৩টি মনস্তাত্ত্বিক ও ব্যবহারিক মূলনীতি আলোচনা করা হয়েছে। পাশাপাশি সন্তানের মেধা ও সক্ষমতা মূল্যায়ন, কখন শাসন করতে হবে এবং কখন বন্ধুর মতো পাশে দাঁড়াতে হবে, সে বিষয়েও রয়েছে বাস্তবধর্মী দিকনির্দেশনা।
সন্তানের মনে কীভাবে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায়, সে বিষয়েও বইটিতে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। তাই এই বইটি শুধু সন্তানকে শাসন বা নিয়ন্ত্রণ করার নির্দেশিকা নয়; বরং তাকে বুঝতে, তার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে এবং ধীরে ধীরে একজন দায়িত্বশীল, আল্লাহভীরু ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।