কিছু গ্রন্থ সময়কে অতিক্রম করে; প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানপিপাসু মানুষের সঙ্গী হয়ে থাকে। '' পয়গামে মুহাম্মাদি " তেমনই এক কালজয়ী কীর্তি।
১৯২৫ সালের অক্টোবর-নভেম্বরে আল্লামা সাইয়িদ সুলাইমান নদভী রহ. প্রদত্ত সীরাতুন্নবী ﷺ বিষয়ে স্মারক-বক্তৃতামালা প্রকাশের পরপরই বিদ্বান মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গভীর গবেষণা, প্রাঞ্জল উপস্থাপনা, ঐতিহাসিক বিশ্লেষণ এবং হৃদয়গ্রাহী ভাষাশৈলীর সমন্বয়ে এটি সীরাতসাহিত্যে এক অনন্য সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
নবীজীবনের সৌন্দর্য, প্রজ্ঞা, মানবিকতা ও বিশ্বসভ্যতায় তাঁর অনন্য অবদানকে গভীরভাবে অনুধাবন করতে আগ্রহী প্রতিটি পাঠকের জন্য এ গ্রন্থ এক অনিবার্য পাঠ।