বইটিতে খ্রিস্টপূর্ব সময় থেকে আধুনিক সময় পর্যন্ত বিভিন্ন স্থাপনা এবং আবিষ্কারের বিষয়ে নানা তথ্য-উপাত্ত রয়েছে। এ সম্পর্কিত তথ্যগুলো নির্ভরযোগ্য এবং একাধিক ক্রসচেকিংয়ের মাধ্যমে বইয়ে সংযুক্ত করা হয়েছে। ওপেন ইনফরমেশন প্ল্যাটফরম গুগল সার্চের মাধ্যমে কিংবা উইকিপিডিয়া থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে। কিছু তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন লেখকের বই থেকে। প্রতিটি লেখায় তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। যেসব ব্যক্তি,প্রতিষ্ঠান কিংবা যেসব লেখকের বই থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। বইটিতে পাঠক আমার সঙ্গে প্রাগৈতিহাসিক স্থানগুলো দেখার পাশাপাশি এ সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবেন। ফিরে যাবেন আধুনিক সময় থেকে খ্রিস্টপূর্ব সময়েও।