‘কুরআন ও বিজ্ঞান: বিভ্রান্তিমূলক অপপ্রচারের যুক্তিনিষ্ঠ জবাব’ শীর্ষক গ্রন্থটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত।
প্রথম অধ্যায়ে প্রোলগ্ বা সূচনাপর্ব মূল গ্রন্থের পটভূমি ও তা পাঠককে গ্রন্থের বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু বোঝার জন্য প্রস্তুত করবে। দ্বিতীয় অধ্যায়ে কুরআন ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তথ্যাদি আলোচিত হয়েছে। তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে মানব সৃষ্টি ও ভ্রুণ বিকাশ। চতুর্থ অধ্যায়ে প্রাণিবিজ্ঞান এর পঞ্চম অধ্যায়ে উদ্ভিদ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা রয়েছে।
কুরআনে জ্ঞান সম্পর্কিত অনেক আয়াত রয়েছে। আর তা আমাদেরকে সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করার আহ্বান জানায়: আকাশ, উজ্জ্বল তারকারাশি এবং শূন্যে তাদের আশ্চর্যজনক গতিবিধি এবং মহাজাগতিক ক্রম যা তাদের সকলকে নিয়ন্ত্রণ করে।
WikiIslam-সহ ও অন্যান্য ইসলাম-বিদ্বেষীদের মতে কুরআনে উল্লিখিত বিভিন্ন আয়াতের বক্তব্যকে বৈজ্ঞানিকভাবে ভুল বলা হয়েছে।
বিভিন্ন অধ্যায়ে কুরআন ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে ছড়ানো বিভ্রান্তি, উইকিইসলাম-এর অপপ্রচার, এবং তথাকথিত স্বঘোষিত ‘মুক্তমনা’, ‘যুক্তিবাদী’ ও ‘বিজ্ঞানমনস্ক’ নাস্তিকদের উত্থাপিত অভিযোগসমূহের যুক্তিনিষ্ঠ ও তথ্যভিত্তিক প্রতিউত্তর প্রদান করা হয়েছে। বিশেষভাবে, কুরআনের বৈজ্ঞানিক ইঙ্গিতসমূহকে কেন্দ্র করে যেসব অপব্যাখ্যা ও কৃত্রিম অসঙ্গতির আশ্রয় নেওয়া হয়েছে, সেসবের জবাব এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা কুরআনের ঐশী সত্যকে আরও উজ্জ্বল করে তোলে।
বিশ্লেষণ প্রমাণ করে কুরআন কোনো মানবসৃষ্ট গ্রন্থ নয়, বরং তা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এক পরিপূর্ণ জীবনবিধান। এর প্রতিটি আয়াত, প্রতিটি শব্দে নিহিত রয়েছে চিরন্তন সত্য, যা যুগে যুগে মানুষের হৃদয়কে আলোড়িত করেছে, পথ দেখিয়েছে, এবং সন্দেহের সকল দ্বার চিরতরে রুদ্ধ করেছে।