“রবীন্দ্র উপন্যাসে নারীর অধিকার" বইটির কিছু তথ্যঃ
রবীন্দ্রনাথের উপন্যাস হাতে গোনা অল্প কয়েকটি এবং সবগুলোর শিল্পগুণ নিয়েও প্রশ্নবিদ্ধ। তবু রবীন্দ্রনাথের যুগে কুমুদিনী, বিমলা, এলা, লাবণ্য, সুচরিতা, দামিনী, বিনোদিনীর মতো চরিত্রগুলোর আত্মসম্মান বোধ, সাহসিকতা এ যুগেও উদাহরণযোগ্য। রবীন্দ্রনাথকেও কোনো কোনো চরিত্রের পরিণতি নিয়ে কিছুটা আপস করতে হলেও চরিত্রের বিকাশ ও স্বাতন্ত্র্যবোধ পাঠকদের মুগ্ধ ও বিস্মিত করে তোলে। রবীন্দ্র-সৃষ্ট নারীদের দৃঢ় ব্যক্তিত্ব, তাঁদের মনুষ্যত্ব এখনো অনুকরণীয়। নারীমুক্তির যে আন্দোলন দেশে-বিদেশে এখনো বহমান, সেই সমস্যাকেই নতুন আলোকে বিশেষণ করা হয়েছে এই বইয়ে।