রবীন্দ্রনাথ কল্পনাপ্রবণ কবি হলেও তিনি যে যুক্তিবাদী বিজ্ঞান মনস্কও ছিলেন একথা তার নানা লেখা থেকে
স্পষ্ট বােঝা যায়। তাঁর রােমান্টিক প্রকৃতি চেতনা আজকের যুগের পরিবেশ বিজ্ঞানীদের নানা চিন্তার রসদ যােগাবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। আপাত অর্থে, বিজ্ঞান ও সাহিত্য পৃথক। যে পার্থক্য কেবল যাত্রাপথে, পাথেয় আর উপলব্ধির প্রকাশ ভঙ্গিতে, কিন্তু অনুভূতির ক্ষেত্রে এগুলি একই বােধকজ্ঞাত-তা হল জিগীষা। সৃজনের ধর্মই হলাে অনুসন্ধান। আর অনুসন্ধানীর ধর্ম হলাে মেলবন্ধন ঘটানাে। রবি কবির অন্বেষী মনের দৃঢ় প্রত্যয় ছিল ‘বিজ্ঞান ও রস সাহিত্যের প্রকোষ্ঠ সংস্কৃতির ভিন্ন ভিন্ন মহলে, কিন্তু তাদের মধ্যে যাওয়া-আসার, দেনা-পাওনার পথ আছে। আর সেই কারণেই কবির সৃষ্টি মানস সাহিত্যও বিজ্ঞানকে একসূত্রে বাঁধতে উদগ্রীব হয়েছে। সমকালীন সময়কে অনুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে, তিনি এ সত্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে, আধুনিক জগৎকে বুঝতে হলে, তার মােকাবিলা করতে হলে বিজ্ঞানকে বুঝতে হবে। কারণ, বিজ্ঞান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেক্ষেত্রে, বাঙ্গালীকে যুক্তিনিষ্ঠ, কুসংস্কার মুক্ত এবং অবশ্যই সময়পােযােগী শিক্ষায় শিক্ষিত করে তােলার উদ্দেশ্যে, বিজ্ঞানের সাধক না হয়েও, তিনি বিজ্ঞান চর্চায় এবং বিজ্ঞান প্রচারে ব্রতী হয়েছেন। বহুবিধ ব্যস্ততা সত্ত্বেও রবীন্দ্রনাথ বিজ্ঞানের দুর্গমতার দুর্গে প্রবেশ করেছেন, যুক্তিসিদ্ধ চিন্তা আর মুক্ত মনের দ্বারা তার রসাস্বাদন করেছেন এবং তারপর তার মায়া কলমের মাধ্যমে বাঙ্গালী পাঠক সম্পদের কাছে অত্যন্ত মনােরমভাবে পরিবেশন করেছেন। বিশ্বকবির এমনই কিছু বিজ্ঞান চিন্তা ভাবনা ও কর্ম নিয়ে সাজানাে হয়েছে এই বর্তমান গ্রন্থটি।
| বইয়ের নাম | রবীন্দ্রনাথ ও বিজ্ঞান |
| লেখক | সৌমেন সাহা |
| প্রকাশনী | পার্ল পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Essays on Rabindranath |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।