আমি মূলত প্রেমিক। সত্যি বলতে, এই এক পরিচয় দিতেই আরামবোধ করি। অন্যান্য পরিচয় একপ্রকার বাধ্য হইয়াই দিই। পরিচয়সর্বস্ব দুনিয়ায় অন্যান্য পরিচয় লাগে যেহেতু। প্রেমিক শব্দটারে লিঙ্গনিরপেক্ষ মনে করি। প্রেমিক মাত্রই রাধা। মানে, রাধা না হইয়া আপনে প্রেমরে ধারণ করতে পারবেন না। 'রাধাপর্ব' আমার রাধা হইয়া ওঠার সাক্ষ্য দেবে।
-বায়েজিদ বোস্তামী