"রাধারমণের অপ্রকাশিত গান" বইয়ের ফ্ল্যাপের লেখা:
রাধারমণ দত্ত সাধক মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণের শতবর্ষ পেরিয়ে গেল ২০১৫ সালে। রেখে গেলেন তাঁর দর্শন, তাঁর কর্ম, তাঁর ভাবনা। যে গান কেবল অন্ত্যজ শ্রেণির নারী কণ্ঠে গীত হতাে, সে গান এখন উচ্চ-নীচ সকল শ্রেণির মানুষের ভাবজগতে প্রবেশ করেছে। এখন কেবল ঘরে নয়, বাইরেও সমান তালে। রাধারমণ চর্চিত হচ্ছে। চর্চার এমন এক মার্গে রাধারমণ উঠে এসেছে – যা কেবল শতবর্ষ নয় আরাে কয়েক’শ বছর ধরে নন্দিত আসনে তিনি অধিষ্ঠান করবেন। তাঁর দর্শন, তাঁর ভাব সম্মিলন রেখে গেছেন তার গানের মধ্যে, সুরের মধ্যে। আমাদেরকে এমন এক ভাবালুতায় নিয়ে পৌঁছায়, যেখানে কণ্ঠ ভিজে আসে, নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে। কিংবদন্তীতূল্য এই মহান স্রষ্টা সম্পর্কে যে সব গল্প শােনা যায়, তার পুরােটা সত্য না হলেও খানিকটা সত্যি বলে মনে হয় ।