কাহিনির পটভূমি আসামের নিভৃত মার্গারিটা টাউন। নবতিপর হেনরিসাহেবের ট্যাক্সিডার্মির জাদুঘরে কারা হানা দেয় রাতে গভীরে? কী তাঁদের উদ্দেশ্য? স্টাফ করে রাখা মৃত জীবজন্তুগুলিকে কেন ছিন্নভিন্ন করতে চায় তারা? নিরীহ ভল্লুককে খাচায় রেখে অত্যাচারই বা করে কেন কিছু লোক? হেনরিসাহেবের জীবনীকার মিলনবাবু প্যাকিংবাক্সেই বা কি পাচার করতে চাইছেন? গোগো ছেলেটিই বা কে? সে কি সত্যিই হেনরি সাহেবর হারিয়ে যাওয়া নাতি? এ যেন এক রহস্যের গোলকধাঁধা। নিছক ছুটি কাটাতে গিয়ে কীভাবে কাবুলদা, দ্যুতি আর হিতৈষী জড়িয়ে পড়ল এই রহস্যের জালে, পরিণতিই বা কী হল তাই নিয়ে রোমাঞ্চকর উপন্যাস।
| বইয়ের নাম | রহস্যের গোলকধাঁধায় |
| লেখক | রাজেশ বসু |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।